সর্বশেষ হালনাগাদ: ০১ জানুয়ারী, ২০২৬
ষ্টারলাক্সারী.কম-এ কেনাকাটা করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের প্রতিটি গ্রাহককে প্রিমিয়াম অভিজ্ঞতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো কারণে আপনি যদি আপনার ক্রয়কৃত পণ্যটি নিয়ে সন্তুষ্ট না হন, তবে আমাদের সহজ রিটার্ন এবং এক্সচেঞ্জ পলিসি আপনাকে সহায়তা করবে।
আমাদের সাথে লেনদেন করার আগে অনুগ্রহ করে নিচের শর্তাবলীগুলো মনোযোগ দিয়ে পড়ুন।
রিফান্ড পলিসি (Refund Policy)
আমরা সাধারণত এক্সচেঞ্জকে উৎসাহিত করি, তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে রিফান্ড প্রদান করা হয়:
যদি অর্ডার করা পণ্যটি আমাদের স্টকে না থাকে।
যদি ত্রুটিপূর্ণ পণ্যের বিনিময়ে আমরা আপনাকে সঠিক পণ্যটি দিতে ব্যর্থ হই।
রিফান্ড পাওয়ার উপায়:
পণ্য ফেরত দেওয়ার জন্য, অনুগ্রহ করে আমাদের গ্রাহক সেবা সেন্টারের নম্বরে যোগাযোগ করুন। আমাদের গ্রাহক সেবা সেন্টার আপনাকে ধাপে ধাপে বুঝিয়ে দেবে কীভাবে পণ্যটি ফেরত পাঠাতে হবে। পণ্যটি যেন পথে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য এটিকে নিরাপদে ও যত্নের সাথে প্যাকেজ করে দেবেন।
পণ্যটি আমাদের কাছে ফেরত আসার পর কোয়ালিটি কন্ট্রোল টিম তা যাচাই করবে।
যাচাইকরণ সফল হলে 1 থেকে 2 কর্মদিবসের মধ্যে আপনার প্রদান করা মাধ্যমে (বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্ট) টাকা রিফান্ড করা হবে।
কুরিয়ার চার্জ এবং পেমেন্ট গেটওয়ে ফি (যদি থাকে) রিফান্ডযোগ্য নয়।
আমরা সবসময় আপনাকে সাহায্য করতে প্রস্তুত, যাতে আমাদের সাথে আপনার কেনাকাটার অভিজ্ঞতা আনন্দদায়ক ও সন্তোষজনক হয়।
