সর্বশেষ হালনাগাদ: ০১ জানুয়ারী, ২০২৬
আমাদের ই-কমার্স প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। গ্রাহকদের হাতে সঠিক সময়ে এবং নিরাপদে পণ্য পৌঁছে দেওয়া আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। আমাদের ডেলিভারি প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে নিচের নীতিমালাগুলো অনুগ্রহ করে পড়ুন।
ডেলিভারি এলাকা
আমরা বর্তমানে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি সেবা প্রদান করছি। শহর এবং গ্রাম—উভয় অঞ্চলেই আমাদের কুরিয়ার পার্টনারদের মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়া হয়।
ডেলিভারি সময়সীমা
অর্ডার কনফার্ম করার পর থেকে পণ্য পৌঁছাতে সাধারণত নিম্নলিখিত সময় প্রয়োজন হয়:
- ঢাকার ভিতরে: 1 থেকে 2 কার্যদিবস।
- ঢাকার বাইরে: 1 থেকে 3 কার্যদিবস।
দ্রষ্টব্য: প্রতিকূল আবহাওয়া, রাজনৈতিক পরিস্থিতি বা কুরিয়ার সার্ভিসের জটিলতার কারণে ডেলিভারি সময় কিছুটা বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে আমরা গ্রাহককে পূর্বেই অবহিত করব।
ডেলিভারি চার্জ
পণ্য ডেলিভারির জন্য চার্জ নির্ধারণ করা হয় পণ্যের ওজন এবং গন্তব্যের ওপর ভিত্তি করে:
- ঢাকার ভিতরে: 100 – 120 টাকা।
- ঢাকার বাইরে: 120 – 150 টাকা।
নির্দিষ্ট পরিমাণ কেনাকাটার ওপর আমরা সময়ে সময়ে ‘ফ্রি ডেলিভারি’ অফার প্রদান করে থাকি, যা আমাদের ওয়েবসাইটে প্রচার করা হয়।
ডেলিভারি মেথড
দুটি সিস্টেমে আমাদের থেকে গ্রাহকরা পণ্য ক্রয় করতে পারে-
- ক্যাশ অন ডেলিভারি (COD)- ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে অর্ডার কনফার্মেশন এর জন্য 30 টাকা অগ্রিম প্রদান করতে হয়।
- ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে 1% ক্যাশ অন ডেলিভারি চার্জ প্রযোজ্য হয়।
- অগ্রিম পেমেন্ট- অগ্রিম পেমেন্ট করার ক্ষেত্রে আলাদা কোন হিডেন চার্জ নেই ,এবং কোন কারণে প্রোডাক্ট ডেলিভারি না হলে সর্বোচ্চ এক কার্য দিবসের মধ্যে পেমেন্ট রিফান্ড করা হবে।
অর্ডার ট্র্যাকিং
আপনার অর্ডারটি শিপমেন্টের জন্য পাঠানোর পর আমরা আপনাকে একটি ট্র্যাকিং নম্বর বা এসএমএস প্রদান করব। এর মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন আপনার পণ্যটি বর্তমানে কোথায় আছে।
পণ্য গ্রহণ ও যাচাই
পণ্যটি বুঝে নেওয়ার সময় ডেলিভারি ম্যানের সামনেই চেক করে দেখার অনুরোধ করা হচ্ছে। যদি পণ্যে কোনো ত্রুটি দেখা দেয় বা ভুল পণ্য ডেলিভারি হয়, তবে সাথে সাথে আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর কোনো ভাঙা বা মিসিং পণ্যের অভিযোগ গ্রহণ করা কঠিন হতে পারে।
ডেলিভারি ব্যর্থতা
যদি কোনো কারণে গ্রাহক ডেলিভারি কল রিসিভ না করেন বা ভুল ঠিকানা প্রদান করেন, তবে কুরিয়ার সার্ভিস সর্বোচ্চ ২-৩ বার ডেলিভারি দেওয়ার চেষ্টা করবে। এরপর পণ্যটি আমাদের কার্যালয়ে ফেরত আসবে। পুনরায় ডেলিভারি পেতে গ্রাহককে আবারও ডেলিভারি চার্জ প্রদান করতে হবে।
কাস্টমার সাপোর্ট
ডেলিভারি সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসা বা অভিযোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:
অফিস সময়: প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা।
আমাদের ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ। আমরা আপনার কেনাকাটার অভিজ্ঞতাকে আনন্দদায়ক করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আমরা সবসময় আপনাকে সাহায্য করতে প্রস্তুত, যাতে আমাদের সাথে আপনার কেনাকাটার অভিজ্ঞতা আনন্দদায়ক ও সন্তোষজনক হয়।
